ফেনীতে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ মানিক (৩০) নামে যুবলীগের এক নেতা নিহত হয়েছেন।
মোহাম্মদ মানিক ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়ন যুবলীগের সহসভাপতি। তাঁর বাড়ি ইউনিয়নের কুরুচিয়া গ্রামে।
সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কিছুদিন আগে বালিগাঁও ইউনিয়ন যুবলীগের কিছু নেতা-কর্মীর মধ্যে বিরোধ দেখা দেয়। ওই বিরোধের জের ধরে গতকাল বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের ধোন সাহাদ্দা গ্রামের কয়েকজন যুবলীগ কর্মী বালিগাঁও ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন ওরফে উজ্জল মেম্বারকে মারধর করেন। এ ঘটনার পর মোয়াজ্জেমের সমর্থকেরা কুরুচিয়া গ্রামে গিয়ে মোহাম্মদ মানিককে গুলি করে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান।
জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম মিয়াজী ওরফে স্বপন অভ্যন্তরীণ কোন্দলের কথা অস্বীকার করে বলেন, দুর্বৃত্তরা মানিককে গুলি করে হত্যা করেছে।
ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জামান জানান, ময়নাতদন্তের জন্য মানিকের লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।