ফেনীতে শিশু ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে নয় বছরের একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, শিশুটির পরিবার ফেনীর পশ্চিম বিজয় সিংহ এলাকায় বাসা ভাড়া করে বসবাস করে। তার ভাই রিকশাচালক। শিশুটি সকালে কাগজ কুড়াতে মহিপাল এলাকায় যায়। এ সময় এক ব্যক্তি তাকে একা পেয়ে তুলে নিয়ে ধর্ষণ করে। পরে ওই ব্যক্তি শিশুটিকে অচেতন অবস্থায় পথের পাশে ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে শিশুটির ভাই তাকে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। শিশুটি ধর্ষণকারীর নাম-ঠিকানা জানাতে পারেনি।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসীম কুমার সাহা জানান, প্রচুর রক্তক্ষরণ হওয়ায় শিশুটিকে রক্ত দিতে হয়েছে। বর্তমানে তার অবস্থা উন্নতির দিকে।