ফেনীতে সাবেক কাউন্সিলরসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ছাগলনাইয়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও যুবদলের নেতা জয়নাল আবদীন ওরফে ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গতকাল সকালে ছাগলনাইয়া পৌর এলাকার পশ্চিম ছাগলনাইয়া এলাকা থেকে জয়নাল আবদীনকে (৪২) গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া উপজেলার মহামায়া ইউনিয়নের জয়নগর থেকে সাহাব উদ্দিন (৩২) ও শুভপুর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রাম থেকে খুরশিদ আলম (৪০) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী জানান, জয়নালের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার মামলাসহ দুটি মামলা আছে। সাহাব উদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আর খুরশিদকে ১০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়।
খুরশিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগেও তিনটি মামলা ছিল।
তিনি জানান, গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।