প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জাতিহার গ্রাম থেকে ছয়টি গুলি, দুটি ম্যাগাজিনসহ একটি পিস্তল জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৯ ব্যাটালিয়নের সদস্যরা। গত রোববার রাতে ওই গ্রামের তোজাম্মেল হকের ছেলে হারেজুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে বিজিবি এগুলো জব্দ করে। এর আগে গত শনিবার দুপুরে বিরামপুরের কাটলা সীমান্তের ঘাসুরিয়া এলাকা থেকে বিজিবি ছয়টি গুলি, দুটি ম্যাগাজিনসহ একটি পিস্তল জব্দ করে। এ নিয়ে নবাবগঞ্জ ও বিরামপুরে গত বছরের ১১ মার্চ থেকে চলতি বছরের ১০ মে পর্যন্ত বিজিবি ও গোয়েন্দা পুলিশ সাতটি পিস্তল, ১০টি ম্যাগাজিন এবং ৩৫টি গুলি জব্দ করে। এসব অস্ত্র বহনের দায়ে ছয়জনকে আটকও করে বিজিবি ও পুলিশ।