প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামিনে ছাড়া পাওয়ার পর ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক এনামুল কবিরকে আবারও আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ থেকে তাঁকে আটক করে কোতোয়ালি থানা-পুলিশ। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন প্রথম আলোকে বলেন, গত বছরের ১০ ফেব্রুয়ারি কোতোয়ালি থানার নাশকতার একটি মামলায় শিবির নেতা এনামুলের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাই তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। পরে আদালত প্রাঙ্গণ থেকে তাঁকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তাঁর বিরুদ্ধে আর কোনো মামলা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।