ফেরদৌসী প্রিয়ভাষিণীকে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীকে মুঠোফোনে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গতকাল শনিবার রাতে তিনি ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
রাতে ধানমন্ডি থানার উপপরিদর্শক ইমাম মেহেদী জিডির সত্যতা নিশ্চিত করেছেন।
ফেরদৌসী প্রিয়ভাষিণী সাংবাদিকদের জানান, গতকাল বিকেল পাঁচটার দিকে একটি নম্বর থেকে তাঁর মুঠোফোনে কল আসে। কিন্তু তিনি ব্যস্ত থাকায় ফোন ধরতে পারেননি। একই নম্বর থেকে তাঁর ছেলের মুঠোফোনে ফোন করে তাঁকে (ফেরদৌসী) হত্যা করা হবে বলে হুমকি দেন। পরে আবার একই নম্বর থেকে তাঁর মুঠোফোনে কল করা হয়। তিনি রিসিভ করলে অপর প্রান্ত থেকে হুমকি দিয়ে বলা হয়, ব্লগার নীলাদ্রির মতোই তাঁর পরিণতি হবে।