প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কালিরহাট গ্রাম থেকে গত সোমবার রাতে ফরিদা বেগম (৪২) নামের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফরিদা উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের তালতলা গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, যশোরের বেনাপোল থানায় ২০০৯ সালে করা একটি মাদক মামলায় খুলনার বিশেষ ট্রাইব্যুনাল আদালত ফরিদাকে সাত বছরের কারাদণ্ডাদেশ দেন। সাজা হওয়ার আগে থেকে ফরিদা আত্মগোপনে ছিলেন।