ফেরিওয়ালার বেশে ইয়াবা পাচারকালে আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেরিওয়ালার বেশে কাপড়ের ভেতর করে ইয়াবা পাচারকালে একজনকে আটক করেছে কোস্টগার্ড। তাঁর নাম তুহিন মুন্সি (৩০)। তাঁর কাছে ১৬ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। আজ সোমবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

কোস্টগার্ড সূত্র জানায়, ইয়াবা পাচারের খবর পেয়ে কোস্টগার্ডের সদস্যরা দুপুরে উপজেলার বটতলী গ্রামের আবু চেয়ারম্যানের ঘাটা এলাকায় অভিযান চালিয়ে তুহিনকে আটক করেন। তাঁর কাছ থেকে এসব ইয়াবা পাওয়া যায়। এসব ইয়াবার মূল্য ৮০ লাখ টাকা। তুহিন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাসিন্দা। তিনি উপজেলার রায়পুরের গহিরা থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রাম শহরের বহদ্দারহাট এলাকায় যাচ্ছিলেন।

কোস্টগার্ড পূর্ব জোনের আওতাধীন সাঙ্গু স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার (সিসি) এম এ তাহের প্রথম আলোকে বলেন, ইয়াবাসহ আটক ব্যক্তিকে মামলা দিয়ে আনোয়ারা থানায় হস্তান্তর করা হবে।

গত শনিবার উপজেলার রায়পুর ইউনিয়নের রাজারপাড়া থেকে কোস্টগার্ড ৭ হাজার ইয়াবা উদ্ধার করে।