ফেরিতে যাত্রীর পকেট মারা যুবকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটগামী চলন্ত ফেরিতে থাকা বাসযাত্রীর পকেট কাটার সময় গতকাল বৃহস্পতিবার হাতেনাতে ধরা খেয়েছেন গোলাম ফেরদৌস ওরফে মুরাদ (৩৫) নামের এক যুবক।
তিনি খুলনা সদর উপজেলার রূপসা ফেরিঘাট এলাকার বাসিন্দা। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মো. হাসান হাবিব জানান, ভুয়া পুলিশ সার্জেন্ট সেজে চলন্ত ফেরিতে বাসযাত্রীর পকেট মারা এবং অপরাধ স্বীকার করায় গোলাম ফেরদৌসকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে তাঁকে সরাসরি রাজবাড়ী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল ভোর সাড়ে ছয়টার দিকে মাঝনদীতে ফেরিতে এক যাত্রীর পকেট মারার সময় তিনি ধরা পড়েন।