ফেসবুক পেজ 'মজা লস'-এর অ্যাডমিন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পেজ ‘মজা লস’-এর অ্যাডমিন রেফায়েতকে আটক করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)। রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালানোর অভিযোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে র্যা ব-১-এর একটি দল তাঁকে আটক করে।
রাতে র্যা বের আইন ও গণমাধ্যম শাখার উপপরিচালক মেজর রুম্মান মাহমুদ প্রথম আলোকে বলেন, আটক রেফায়েত বিভিন্ন সময় ফেসবুকে রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালিয়ে আসছিলেন। তাঁর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে ভাটারা থানায় মামলা করা হবে।
২২ দিন বন্ধ থাকার পর গতকাল দেশে ফেসবুক খুলে দিয়েছে সরকার।