ফেসবুক ব্যবহার করে প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুক হ্যাক করে অর্থ আদায় করা প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ। গতকাল রাতে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার করা ব্যক্তির নাম আজাদ হোসেন। পুলিশ জানায়, তাঁর কাছ থেকে ফেসবুক হ্যাক করে অর্থ আদায় করার কাজে ব্যবহার করা একটি কম্পিউটার, মোবাইল ফোন এবং বিকাশ অ্যাকাউন্টের জন্য ব্যবহার করা চারটি সিম উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আজাদ হোসেন পুলিশকে বলেন, তিনি wapka.mobi নামক ডোমেইনে বিনা মাশুলের সাইট খুলে লাইক বাড়ানো এবং চটকদার ভিডিও দেখানোর কথা বলে প্রতারণা করে বিভিন্ন ব্যক্তিকে ইনবক্সে মেসেজ পাঠাতেন। এই প্রক্রিয়ায় যাঁরা পাতা ফাঁদে পা দেন, তাঁদের আইডি ও পাসওয়ার্ড খোয়া যায়। এরপর চুরি করা আইডি ও পাসওয়ার্ড আজাদ নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন। বিকাশের মাধ্যমে টাকা দেওয়ার বিনিময়ে তিনি অ্যাকাউন্ট ফেরত দেবেন বলে প্রতারণা করেন।