ফেসবুকে অপপ্রচারের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাপা সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম চৌধুরীর নামে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে হওয়া মামলার আসামিদের পুলিশ ঘটনার দুই সপ্তাহ পরও গ্রেপ্তার করতে পারেনি। এ অবস্থায় গতকাল বুধবার পরিবেশবাদী বিভিন্ন সংগঠন ও নাগরিক সমাজ মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে।

১৪ ডিসেম্বর রাতে ফেসবুকে ‘আবদুল করিম কিম’ নামে অপপ্রচার চালানোর বিষয়টি দেখে সিলেট মহানগর পুলিশ দল বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর সাধারণ সম্পাদককে নিরাপত্তা হেফাজতে নেয়। ঘটনাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় পরদিন তিনি বিমানবন্দর থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করেন।

গতকাল বিকেলে সিলেট মহানগর পুলিশ কমিশনারের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপিতে আবদুল করিম চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ‌সাইবার অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার করার দাবি জানানো হয়। অন্যথায় একইভাবে কোনো নাগরিক বিপর্যস্ত হতে পারেন অথবা সামাজিকভাবে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে পারে।