ফেসবুকে কটূক্তি, একজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে কটূক্তিমূলক স্ট্যাটাস দেওয়ার অভিযোগে মাগুরায় আহম্মেদ শামীম সবুজ (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ফেসবুকে তাঁর নাম সবুজ আহমেদ।
পুলিশ জানায়, শামীম গত ১৩ আগস্ট ফেসবুকে বঙ্গবন্ধুকে নিয়ে একটি কটূক্তিমূলক স্ট্যাটাস দেন। এ নিয়ে মহম্মদপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আল-ইমরান বাদী হয়ে গত ১০ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে মহম্মদপুর থানায় মামলা করেন।