ফেসবুকে গয়েশ্বেরের নাম ব্যবহারে চাঁদা দাবির অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেছেন, তাঁর নাম ব্যবহার করে একটি ‘ভুয়া’ ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন জনের কাছ থেকে চাঁদা দাবি করা হচ্ছে। আজ শনিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
গয়েশ্বর বলেন, ‘আমার একটাই ফেসবুক আইডি আছে, এটা ছাড়া আর কোনো আইডি নেই। আমার নামে ভুয়া ফেসবুক আইডি খুলে একটি সংঘবদ্ধ চক্র আমার জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের কাছ থেকে চাঁদা চাচ্ছে। এতে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।’
গয়েশ্বর জানান, বিষয়টি নিয়ে তিনি ইতিমধ্যে কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি ওই চক্রকে আইনের আওতায় নিয়ে আসতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।