ফেসবুকে নারীর ছবি-ভিডিও যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসবুকে এক নারী চিকিৎসকের আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে গাজী মো. মিরাজ হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার ক্রাইম ইউনিটের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, ২০১৫ সালে ফেসবুকে মিরাজের সঙ্গে ওই নারী চিকিৎসকের পরিচয় হয়। এরপর তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে মিরাজ ওই চিকিৎসকের সঙ্গে ঘনিষ্ঠতার কিছু ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেন।
ওই চিকিৎসক মিরপুর মডেল থানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা করেন।