ফেসবুকে বঙ্গবন্ধুকে নিয়ে ব্যঙ্গের অভিযোগে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ব্যঙ্গাত্মক কবিতা লেখার অভিযোগে মো. আশরাফুজ্জামান মণ্ডল নামের এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে লালমনিরহাট সদর থানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনে মামলাটি করেন মো. তন্ময় আহম্মেদ নামের এক ব্যক্তি।
মো. আশরাফুজ্জামান মণ্ডল জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।
মামলার বাদী মো. তন্ময় আহম্মেদ বলেন, ‘ফেসবুকে অশ্লীল, অশ্রাব্য, ব্যঙ্গাত্মক ও মানহানিকর কবিতা লিখে তা প্রচারের মাধ্যমে আশরাফুজ্জামান বঙ্গবন্ধুকে অপমান করেছেন।’ এ কারণে তিনি মামলা করেছেন।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম মাহফুজুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।