ফ্রান্সে বাংলাদেশির হতাহত হওয়ার খবর মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘাতক ট্রাকের কাছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স
ঘাতক ট্রাকের কাছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স

ফ্রান্সের নিস শহরে উৎসবে জড়ো হওয়া জনতার ওপর ট্রাক তুলে দেওয়ার ঘটনায় কোনো বাংলাদেশির হতাহত হওয়া খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঘটনার পর প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে হেল্প ডেস্ক চালু করা হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম। ফ্রান্স প্রবাসী মোহা. আব্দুল মালেক প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন।

হতাহত ব্যক্তিদের মধ্যে কোনো বাংলাদেশির খোঁজ পাওয়া গেলে দূতাবাসের হেল্প ডেস্কে যোগাযোগ করতে বলা হয়েছে।

প্রবাসী আব্দুল মালেকের ভাষ্য, নিস শহরে কোনো বাংলাদেশি বসবাস করেন না বলে অনেকেই জানিয়েছেন।

ঘটনার পর নিরাপত্তার স্বার্থে শহরের বাসিন্দাদের বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

গতকাল বৃহস্পতিবার রাতে নিস শহরে বাস্তিল দিবসের উৎসবে জড়ো হওয়া জনতার ওপর ট্রাক তুলে দেন এক ব্যক্তি। এতে শিশুসহ অন্তত ৮৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক ব্যক্তি। এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলছে দেশটির কর্তৃপক্ষ।