ফ্রিজের কার্টন থেকে লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডিতে রেফ্রিজারেটরের কার্টনের ভেতর থেকে একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আজ বুধবার সকাল ১০টার দিকে মিরপুর রোডের কলাবাগান মাঠের পূর্বপাশের ওভারব্রিজ সংলগ্ন ফুটপাত থেকে লাশটি উদ্ধার করা হয়।
ধানমন্ডি থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) ইমাম মেহেদী বলেন, স্কচটেপ দিয়ে মোড়ানো কার্টনটি পড়ে ছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে কার্টনটি খোলে। ভেতরে বস্তাবন্দী একটি লাশ পাওয়া যায়। লাশের গলায় গামছা প্যাঁচানো এবং হাত পা ধাতব তার দিয়ে বাঁধা ছিল। লাশের সঙ্গে রক্তমাখা দুইটি বালিশ ছিল।
এসআই ইমাম মেহেদী বলেন, শ্বাসরোধ করে ওই ব্যক্তিকে হত্যা করে কার্টনে ভরে লাশটি দুর্বৃত্তরা ফেলে গেছে বলে তাঁরা ধারণা করছেন। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৩৫ বছর। লাশ মর্গে রয়েছে।