ফ্লাই দুবাইয়ের চার কর্মকর্তাকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রী হয়রানি করায় দুবাইভিত্তিক সাশ্রয়ী বিমান সংস্থা ফ্লাই দুবাইয়ের স্টেশন ম্যানেজারসহ চারজন কর্মকর্তাকে জরিমানা করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ওমানের সালালাহ শহরগামী এক যাত্রীকে হয়রানি করায় আজ বুধবার নির্বাহী ​ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউসুফ তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেন।

এই চারজন হলেন ফ্লাই দুবাইয়ের স্টেশন ম্যানেজার সেলিম মোবাশ্বের উদ্দিন, ম্যানেজার (সিকিউরিটি) মো. গোলাম রাব্বানী, ট্রাফিক অফিসার ফেরদৌস আহমেদ ও আসিফুল ইসলাম। এর মধ্যে সেলিম, রাব্বানী ও ফেরদৌসকে দুই লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। আর আসিফুলকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।