ফ্ল্যাটবাড়িতে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের একটি ফ্ল্যাটবাড়িতে গত মঙ্গলবার চুরির ঘটনা ঘটেছে। শহরের আসবাবপত্র ব্যবসায়ী আবু তাহেরের আল্লামা ইকবাল রোডের বাসায় এ চুরি হয়। আবু তাহের জানান, চোরেরা আলমারির তালা ভেঙে ৪০ হাজার টাকা, একটি হীরার লকেট এবং ৬ ভরি ওজনের স্বর্ণালংকার, একটি ৪০ ইঞ্চি এলইডি টেলিভিশন ও একটি কম্পিউটারের মনিটরসহ প্রায় সাত লাখ টাকার মালামাল নিয়ে গেছে।