বংশাল, টিএসসি ও জাহাঙ্গীরনগরে ককটেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বংশালের সুরিটোলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেলের বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার রাতে আলাদা এ ঘটনা ঘটে।

আমাদের ঢাকা মেডিকেল সংবাদদাতা জানান, রাত সোয়া আটটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। ককটেলের স্প্লিন্টার লেগে জনাব আলী নামের এক রিকশাচালক আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
প্রায় একই সময় বংশালের সুরিটোলা এলাকায় ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন নাসির উদ্দিন গাজী নামের এক ব্যক্তি। তিনিও ঢাকা মেডিকেলে চিকিৎসা নেন। রাতে ঢাকা মেডিকেলে নাসির উদ্দিন জানান, তিনি সুরিটোলা স্কুলের সামনে কাজ করছিলেন। পাশেই হঠাৎ দুটি ককটেল বিস্ফোরিত হয়। তাঁর বুকে ও মাথায় ককটেলের স্প্লিন্টার লাগে। পরে তিনি ঢাকা মেডিকেলে আসেন।
এ দিকে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।