বংশালে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বংশাল থানা এলাকার এক বাসা থেকে আজ বৃহস্পতিবার বিকেলে মনিরা আক্তার (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বংশাল থানার পুলিশ জানায়, মনিরা স্বামী হযরত আলীর সঙ্গে বংশালের নাজিম উদ্দিন রোডে একটি বাড়ির তৃতীয় তলায় থাকতেন। স্বামী হযরত আলী মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে কর্মরত। তাঁদের কোনো সন্তান নেই। খবর পেয়ে আজ বিকেল পাঁচটার দিকে বাসায় একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মনিরার লাশ উদ্ধার করে পুলিশ।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিক প্রথম আলোকে বলেন, ঘটনার সময় মনিরার স্বামী বাইরে ছিলেন। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, কোনো মানসিক হতাশা থেকে মনিরা আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
মনিরার গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়।