বংশালে ৪০ মণ অবৈধ কারেন্ট জাল জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বংশাল এলাকা থেকে ৪০ মণ ওজনের অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত ও বংশাল থানা-পুলিশ। আজ বুধবার এক অভিযানে এসব কারেন্ট জাল জব্দ করা হয়।
বংশাল থানার পুলিশ জানিয়েছে, এগুলোর বাজারমূল্য প্রায় ২১ লাখ টাকা। এসব কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কুদ্দুস প্রথম আলোকে বলেন, উদ্ধার করা কারেন্ট জাল ঢাকা থেকে ট্রাকে করে বরিশালে নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনায় দুজনকে আটক করা হয়।