বইঠার আঘাতে একজনের মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীতে জাল পাতার ঘটনাকে কেন্দ্র করে আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে চর শিবপুর গ্রামে প্রতিপক্ষের বইঠার আঘাতে আমান মিয়া (৪০) নামের একজন মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। সকাল আটটার দিকে গ্রামের দক্ষিণে মেঘনা নদীর একটি অংশে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। মামলার প্রস্তুতি চলছে।
পুলিশের ভাষ্য, জাল পাতার ঘটনা কেন্দ্র আজ সকালে মো. এবাদুল্লাহ ও আমান মিয়ার মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে বইঠা দিয়ে পিটিয়ে আমানকে পানিতে ফেলে দেন এবাদুল্লাহ। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। ঘটনার পর থেকে এবাদুল্লাহ পলাতক।