বকশীগঞ্জে সংঘর্ষে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে ইন্তাজ আলী (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে সাজিমারা বড়ইতারি গ্রামে এ সংঘর্ষ ঘটে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। নিহত ব্যক্তির বাড়ি সাজিমারা বড়ইতারি গ্রামে।