প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের শেখেরহাট এলাকায় গত বুধবার এক বখাটেকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় একটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় সেটিতে থাকা দুই যুবক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক কিশোরীর ওড়না ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁদের ধাওয়া করে। গুদামপাড়া এলাকায় গিয়ে মিঠুন শেখ নামের একজনের কাছে ওই ওড়না পাওয়া যায়। পরে স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশে দেন। মিঠুন জানান, ঘটনার সঙ্গে মাহবুবুল ইসলাম নামের আরও একজন জড়িত। পরে ওই তরুণীর বাবা দুজনকে আসামি করে বদরগঞ্জ থানায় মামলা করেন। অভিযুক্ত ব্যক্তিদের বাড়ি দামোদরপুর ইউনিয়নের গোপালপুর আদর্শপাড়া গ্রামে।