বখাটের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে এক গৃহবধূকে উত্ত্যক্ত করার অপরাধে মো. জাহিদ নামের এক বখাটে যুবককে গতকাল শুক্রবার ভ্রাম্যমাণ আদালত ৬ মাস ১০ দিন কারাদণ্ড দিয়েছেন। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার চর মজিলিশপুর ইউনিয়নের চর লক্ষ্মীগঞ্জ গ্রামের মো. জাহিদ বেশ কিছুদিন ধরে ওই গৃহবধূকে উত্ত্যক্ত করে আসছিল। তাঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ গতকাল জাহিদকে গ্রেপ্তার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফন নাহারের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। তিনি জাহিদকে ৬ মাস ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। তাকে ফেনী কারাগারে পাঠানো হয়েছে। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ফেনী অফিস|