বখাটের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মো. আলমগীর মিয়া (২৪) নামের এক তরুণকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোহাম্মদ নাজমুল হক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।  ধরমপাশা থানার এসআই মো. ইকবাল বলেন, সোমবার বিকেলে ওই ছাত্রীটি হলিদাকান্দা গ্রামের সামনের সড়কে গেলে উপজেলার হলিদাকান্দা গ্রামের আলমগীর মিয়া ওই ছাত্রীর হাত ধরে টানাহেঁচড়া করেন। স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ওই দিন বিকেল পৌনে পাঁচটার দিকে তাঁকে সেখান থেকে গ্রেপ্তার করে।