বখাটের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর সঙ্গে বখাটেপনার দায়ে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বংশীকুণ্ডা বাজারের সেলিম আহম্মেদ (১৮) নামের এক তরুণকে গতকাল বুধবার এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম সাইফুল ইসলাম এ আদেশ দেন। পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে ওই ছাত্রী পরীক্ষা শেষে দুজন সহপাঠীর সঙ্গে বাড়ি ফিরছিল। বংশীকুণ্ডার নিশ্চিন্তপুর গ্রামের সামনে সেলিম দুই বন্ধুকে নিয়ে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতে থাকে। ওই ছাত্রীর দুই সহপাঠী এতে বাধা দিলে তাদের মারধর করে বখাটে তরুণেরা। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা মধ্যনগর থানায় ওই দিন লিখিত অভিযোগ করেন। রাত সাড়ে আটটার দিকে নিজ বাড়ি থেকে সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মধ্যনগর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান ভূঁইয়া বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সেলিমকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।