বখাটের হামলায় তিন ভাইবোন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বখাটের হামলায় গত শনিবার সপ্তম শ্রেণির এক ছাত্রী ও তার দুই ভাইবোন আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মেয়েটির অভিভাবক ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, এক তরুণ (২০) কিছুদিন ধরে সপ্তম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। এ ঘটনা ছেলেটির অভিভাবককে জানালেও কাজ হয়নি। গত শনিবার মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে ওই তরুণ ছাত্রীর ওপর হামলা চালান। এ সময় মারধর, কামড় ও লাথির আঘাতে ওই ছাত্রী আহত হয়। মেয়েটির বড় ভাই ও বড় বোন এগিয়ে এলে ওই তরুণসহ তাঁর সহযোগীরা তাদের ওপরও হামলা চালায়।