বগুড়ায় ছুরিকাঘাতে যুবলীগ নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দুখু মিয়া (২৮) খুন হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার সাবরুল সোনারপাড়া গ্রামে।
পুলিশ জানিয়েছে, আবদুল মোমিন নামে একজনকে সঙ্গে নিয়ে বুধবার রাত একটার দিকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কলমা চারমাথা মোড় এলাকায় একদল দুর্বৃত্ত তাঁদের গতিরোধ করে। পরে দুজনকেই এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।