প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার কাহালু পৌর জামায়াতের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলামকে (৩৮) গতকাল সোমবার দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কাহালু পৌর এলাকার সাঘাটিয়া মহল্লার আবদুর রশিদের ছেলে। কাহালু থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, গত ১৩ জানুয়ারি উপজেলার কালাই ইউনিয়নের তিনদীঘি এলাকায় ২০-দলীয় জোটের হরতাল-অবরোধ চলাকালে আলুবোঝাই একটি ট্রাকে আগুন লাগানো হয়। ওই ঘটনায় দায়ের করা মামলার আসামি জহুরুল ইসলাম। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি