বগুড়ায় জামায়াতের দুই রুকন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় পুলিশের বিশেষ অভিযানে জেলা জামায়াতের দুই রুকন গ্রেপ্তার হয়েছেন। এ ছাড়া গোয়েন্দা পুলিশ (ডিবি) ছাত্রশিবিরের এক কর্মীর বাড়ি থেকে ছয়টি পেট্রলবোমা ও তিনটি তাজা ককটেল উদ্ধার করেছে। শুক্রবার রাত ও শনিবার দুপুর ১২টার দিকে শহরের জামিলনগর এবং মহাস্থানগড়সংলগ্ন কাজিপুর গ্রামে ওই অভিযান চালানো হয়।
বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান জানান, শুক্রবার রাতে শহরের জামিলনগরে অভিযান চালিয়ে জেলা জামায়াতের রুকন রেজাউল করিম ও মফিজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে রেজাউল করিমের বিরুদ্ধে সহিংসতা ও নাশকতার পাঁচটি মামলা রয়েছে।
ডিবির পরিদর্শক মজিবর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার দুপুর ১২টার দিকে মহাস্থান-কাজিপুর গ্রামের শিবিরের কর্মী আবদুল কুদ্দুসের বাড়িতে অভিযান চালিয়ে ছয়টি পেট্রলবোমা ও তিনটি ককটেল উদ্ধার করা হয়। তবে এ সময় বাড়িতে কাউকে পাওয়া যায়নি।