বগুড়ার অন্তর হত্যা মামলার আসামি শেরপুরে গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া সদর থানার নিশিন্দারা ধমকপাড়ার অন্তর শেখ (১৭) হত্যা মামলার আসামি রুবেল হোসেন ওরফে মিকচার রুবেলকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার বেলা তিনটার দিকে শেরপুর থানার পুলিশ তাঁকে উপজেলার দশমাইল এলাকা থেকে আটক করে।
রুবেল বগুড়ার শাজাহানপুর উপজেলার সানাপাড়ার মকবুল হোসেনের ছেলে। গ্রেপ্তারের পর তাঁকে গতকাল বিকেলে বগুড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়।
শেরপুর থানার এসআই ফিরোজ কবির জানান, গতকাল বেলা তিনটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার দশমাইল এলাকা থেকে রুবেলকে আটক করা হয়। ওই সময় রুবেল পুলিশ দেখে সিএনজিচালিত একটি অটোরিকশা নিজেই চালিয়ে পালানোর চেষ্টা করেছিলেন।
গত ১৮ জুন উপজেলার সুজাবাদ দহপাড়ার একটি ইটভাটার পাশ থেকে অন্তর শেখের লাশ উদ্ধার করে পুলিশ।