বগুড়ায় ককটেল বিস্ফোরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া শহরের সাতমাথায় গতকাল রোববার রাত আটটার দিকে পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে কেউ হতাহত না হলেও আতঙ্কে লোকজন ছোটাছুটি শুরু করে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. ফায়েজুর রহমান বলেন, ‘হরতাল সামনে রেখে আতঙ্ক সৃষ্টির জন্য কেউ এসব বিস্ফোরণ ঘটিয়েছে। এ ঘটনায় ১৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়েছে।