বগুড়ায় অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় রিভলবার, গুলি ও ধারালো অস্ত্রসহ যুবদলের এক পলাতক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া যুবদল নেতার নাম রবিউল ইসলাম (৩২)। তাঁর বাড়ি উপজেলার পাইকপাড়ায়। তিনি উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, রবিউলের বিরুদ্ধে নাশকতা, গাড়ি পোড়ানো, হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তিনি পলাতক ছিলেন।

পুলিশ জানায়, গতকাল রাতে পাইকপাড়া থেকে রবিউলকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি থেকে উদ্ধার করা হয় একটি রিভলবার, তিনটি তাজা গুলি ও একটি হাসুয়া।