বগুড়ায় ইয়াবা বড়ির মোড়কজাত কারখানার সন্ধান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া শহরের আটাপাড়া এলাকায় গত শনিবার র্যাব অভিযান চালিয়ে ইয়াবা বড়ি মোড়কজাত করার কারখানার সন্ধান পেয়েছে। এ সময় মোড়কজাত করার মেশিন, ফয়েল পেপারসহ ৮ হাজার ইয়াবা বড়ি এবং ১ লাখ ৪৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গত শনিবার র্যাব-১২–এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানির বগুড়া ক্যাম্পের অধিনায়ক মেজর এস এম মোর্শেদ হাসানের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। এ সময় আটক করা হয় রুবেল ইসলাম (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে। রুবেল বগুড়ার শিবগঞ্জ উপজেলার জুড়ি অনন্তপুর গ্রামের বাসিন্দা। রুবেল আটাপাড়া পানি উন্নয়ন বোর্ডসংলগ্ন একটি তিনতলা ভবনের নিচতলায় বাসাভাড়া নিয়ে ইয়াবা বড়ির পাইকারি গুদাম গড়ে তুলেছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে।