বগুড়ায় ককটেল ও অস্ত্র উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকা থেকে ককটেল ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানা ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে গতকাল শনিবার দুপুরে এলাকার শহীদ আবদুল জোব্বার ক্লাব-সংলগ্ন একটি নির্মাণাধীন ভবন থেকে পরিত্যক্ত অবস্থায় আটটি তাজা ককটেল, দুটি রামদা ও দুটি তলোয়ার উদ্ধার করে। বগুড়া সদর থানা ফাঁড়ির উপপরিদর্শক মঞ্জুরুল হক ভুঁইয়া বলেন, রোববারের জামায়াতের হরতালকে সামনে রেখে, নাকি স্থানীয় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই বিস্ফোরক ও অস্ত্র জড়ো করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।