বগুড়ায় পরিবহন শ্রমিক খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ায় ফজলার রহমান নামের এক পরিবহনশ্রমিক খুন হয়েছেন। গত রোববার শহরের সুলতানগঞ্জপাড়া থেকে তাঁর বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় লোকজন একই এলাকার সুজন শেখ নামের একজনকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আছলাম আলী গতকাল সোমবার বলেন, সুজন (২৮) প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফজলারকে (২৬) খুনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পুলিশের ভাষ্যমতে সুজন বলেছেন, তাঁর (সুজন) বাড়িতে নিয়মিত ইয়াবা সেবনের আসর বসত। এই সূত্র ধরে তাঁর বাড়িতে ফজলারের নিয়মিত যাতায়াত ছিল। এই সুযোগে সুজনের স্ত্রীর সঙ্গে ফজলার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। এতে ক্ষুব্ধ হয়ে কৌশলে বাড়িতে ডেকে এনে ভাড়াটিয়া খুনির সহযোগিতায় কুপিয়ে ও গলা কেটে ফজলারকে হত্যা করা হয়।