বগুড়ায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় ২৪ ঘণ্টার পুলিশের বিশেষ অভিযানে নাশকতা মামলার আসামিসহ ১১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১০৭ জনকে থানা-পুলিশ এবং তিনজনকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে। থানাভিত্তিক গ্রেপ্তারের সংখ্যা হলো বগুড়া সদরে ৩৬, শিবগঞ্জে ৮, সোনাতলায় ৩, গাবতলীতে ১২, সারিয়াকান্দিতে ৫, ধুনটে ৬, শেরপুরে ৬, নন্দীগ্রামে ৫, আদমদীঘিতে ৬, দুপচাঁচিয়ায় ৭, কাহালুতে ৬ জন এবং শাজাহানপুরে ১০ জন।

বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, রোববার সন্ধ্যা ছয়টা থেকে সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই বিশেষ অভিযান পরিচালিত হয়।