বঙ্গবন্ধুকে নিয়ে 'কটূক্তি'র অভিযোগে আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে বান্দরবান পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান ও বর্তমান কাউন্সিলর হাবিবুর রহমানকে পুলিশ আটক করেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাঁদের আটক করা হয়।

বান্দরবান সদর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন বলেন, তদন্তের স্বার্থে ওই দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাঁরা পুলিশের হেফাজতে থানায় আছেন।