বঙ্গবন্ধুর বিরুদ্ধে অপপ্রচার, আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টারনেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে আনোয়ার হোসেন (৩২) নামের এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব )। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, ছয়টি ককটেল, বেশ কিছু জিহাদি বই, সিমকার্ডসহ তিনটি মোবাইল সেট জব্দ করা হয়েছে।
র্যাব-৩ এর সহকারী পরিচালক রবিউল ইসলাম জানান, আনোয়ার সাইবার ক্রাইমের সঙ্গে জড়িত। তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার এবং শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে ইন্টারনেটে অপপ্রচার চালাচ্ছিলেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।