বঙ্গবাজারে দুই বিদেশিকে পিটিয়ে আহত, আটক ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বঙ্গবাজার এলাকার একটি আবাসিক হোটেলে গতকাল বুধবার সকালে দুই বিদেশি নাগরিককে পিটিয়ে আহত করা হয়েছে। হামলার শিকার যুক্তরাষ্ট্রের নাগরিক মোহাম্মদ সুলাইমান (২৮) ও নরওয়ের নাগরিক লিবান মোহাম্মদ ওমরকে (৩২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ এ ঘটনায় তিন হোটেল কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
শাহবাগ থানার পুলিশ জানায়, সুলাইমান ও লিবান সম্প্রতি নিজেদের দেশ থেকে তাবলিগ জামাতে অংশ নিতে ঢাকায় এসে কাকরাইল মসজিদে ওঠেন। গতকাল সকালে তাঁরা বঙ্গবাজার এলাকার ইউনাইটেড হোটেলের দুটি কক্ষ ভাড়া নিতে যান। এ সময় তাঁদের সঙ্গে হোটেল কর্মচারীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কর্মচারীরা তাঁদের পিটিয়ে আহত করেন। পরে তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।