বঙ্গোপসাগরে ২৫ ট্রলারে ডাকাতি, ৩০ জেলেকে অপহরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গোপসাগরে মাছ ধরার অন্তত ২৫টি ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় মুক্তিপণের দাবিতে পাঁচটি ট্রলারসহ ৩০ জেলেকে অপহরণ করা হয়েছে। সুন্দরবনসংলগ্ন বঙ্গোপসাগরের নারিকেলবাড়িয়া এলাকায় গত বুধবার রাতে এ ঘটনা ঘটে।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী প্রথম আলোকে বলেন, জেলেদের উদ্ধারে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এফবি শংকর ট্রলারের মাঝি রুহুল আমিনের বরাত দিয়ে বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান মাঝি জানান, পাথরঘাটা থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের নারিকেলবাড়িয়া এলাকায় বুধবার রাতে ২৫টি ট্রলারে হামলা চালায় জলদস্যুরা। এ সময় ১২-১৫ জন সশস্ত্র দস্যু ওই ট্রলারগুলো থেকে প্রায় দেড় কোটি টাকার রসদ লুট করে নিয়ে যায়।