বঙ্গোপসাগরে দুটি ট্রলারসহ ভারতীয় ২৫ জেলে আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকারের অভিযোগে দুটি ট্রলারসহ ২৫ জন ভারতীয় জেলেকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে নৌবাহিনী তাঁদের আটক করে।
নৌবাহিনী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে মংলা বন্দর থেকে প্রায় ৯০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিলেন ভারতীয় জেলেরা। এ সময় ওই এলাকায় টহলরত নৌবাহিনীর জাহাজ বিএনএস সুরমা এফবি সরস্বতী ও এফবি গৌরী নামে ভারতীয় দুটি ট্রলার ও সে দেশের ২৫ জেলেকে আটক করে।
মংলা থানার উপপরিদর্শক মানজুর এলাহী প্রথম আলোকে জানান, এসব জেলের বাড়ি ভারতের দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায়। আটক জেলেদের শুক্রবার (গতকাল) রাতে মংলা থানায় হস্তান্তরের কথা।