বঙ্গোপসাগরে মাঝিকে খুন করে নৌকা লুট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারা উপকূলে এক মাঝিকে খুন করে নৌকা ছিনিয়ে নিয়ে গেছে জলদস্যুরা।
স্থানীয় সূত্র জানায়, গতকাল শনিবার দুপুরে গভীর সমুদ্রে মাছ ধরার সময় একদল জলদস্যু আনোয়ারার রায়পুর ইউনিয়নের ঘাটকুল এলাকার মো. আরকান ওরফে মনুর (৩৪) নৌকায় হানা দেয়। এ সময় দস্যুরা আরকানকে খুন করে তাঁর লাশসহ ১০ জন মাঝি-মাল্লাকে আরেকটি নৌকায় তুলে দেয়। দস্যুরা পরে জাল ও মাছসহ নৌকাটি নিয়ে যায়। এ ছাড়া ওই নৌকার একজন মাঝিকেও সঙ্গে নিয়ে গেছে জলদস্যুরা। শনিবার রাত সাড়ে আটটার সময় আরকানের লাশসহ উপকূলে আসেন জেলেরা।