বঙ্গোপসাগরে শতাধিক জেলে অপহৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মংলা থেকে ১৩০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের ১ নম্বর ফেয়ারওয়ে বয়া ও পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা ও নারকেলবাড়িয়া থেকে শতাধিক জেলেকে অপহরণ করা হয়েছে।
গত সোমবার রাত থেকে পরদিন গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত সময়ে এ ঘটনা ঘটে। এ সময় দস্যুরা ট্রলারে হামলা চালিয়ে কোটি টাকার ইলিশ মাছ লুট করে নিয়ে যায় বলে দাবি করেছেন জেলে-মহাজনেরা।
জাতীয় মৎস্যজীবী সমিতির শরণখোলা উপজেলা শাখার সভাপতি মো. আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মজিবর তালুকদার জানান, তাঁরা জেলেদের মাধ্যমে জানতে পেরেছেন, সোমবার রাত ১২টা থেকে গতকাল সকাল ছয়টা পর্যন্ত জলদস্যু জাহাঙ্গীর ও ফরহাদ বাহিনীর ৫০ থেকে ৬০ জন দস্যু যৌথভাবে কয়েক দফায় সুন্দরবনের দুবলা, নারকেলবাড়িয়া ও ১ নম্বর ফেয়ারওয়ে বয়ার পূর্ব পাশে মাছ ধরার সময় জেলেদের ট্রলারের বহরে হামলা চালিয়ে বিভিন্ন এলাকার শতাধিক জেলেকে অপহরণ করেছে। সেখানে বাগেরহাট, শরণখোলা, পাথরঘাটা ও মহিপুর এলাকার শতাধিক ট্রলার মাছ ধরছিল। এ ছাড়া দস্যুরা সব ট্রলারের ইলিশ লুট করে নিয়ে গেছে। যার মূল্য প্রায় কোটি টাকা।
জানতে চাইলে মংলা কোস্টগার্ড পশ্চিম অঞ্চলের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার আলাউদ্দিন নয়ন বলেন, জেলেদের মাধ্যমে অপহরণের খবর জানতে পেরে কোস্টগার্ডের পাথরঘাটা ও দুবলা স্টেশনের সদস্যরা যৌথভাবে জেলেদের উদ্ধারে
অভিযান শুরু করেছেন। তবে ¦দূরত্ব ও বৈরী আবহাওয়ার কারণে অভিযান পরিচালনা করতে বেশ সমস্যা হচ্ছে।