বজ্রপাতে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বজ্রপাতে নুরুল ইসলাম (৫০) নামের এক জেলের মৃত্যু হয়েছে। গতকাল বেলা তিনটায় উপজেলার লতব্দী ইউনিয়নের রামানন্দ গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রামানন্দ গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ইছামতী নদীতে মাছ ধরছিলেন নুরুল ইসলাম। একপর্যায়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে স্বজনেরা তাঁর লাশ নিয়ে যান।