বড় বোনের হাতে ছোট বোন খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বড় বোনের দায়ের আঘাতে খুন হয়েছে ছোট বোন শারমিন আক্তার (৯)। এই ঘটনায় বড় বোন শাহীন আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালীউল্লাহ প্রথম আলোকে বলেন, উপজেলার সুখবিলাস গ্রামে বড় বোন শাহীন আক্তারের বাড়িতে কয়েক দিন আগে বেড়াতে যায় ছোট বোন শারমিন আক্তার।
মঙ্গলবার রাতে ঘরে দা দিয়ে ছোট বোনকে কোপাতে থাকলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তবে হত্যার কারণ প্রাথমিকভাবে জানতে পারেনি পুলিশ।