প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের চানপুর দক্ষিণ সর্বজনীন দুর্গামণ্ডপের প্রতিমা কে বা কারা ভাঙচুর করেছে। গতকাল মঙ্গলবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে চানপুর দক্ষিণ সর্বজনীন দুর্গামণ্ডপে কেউ ছিল না। ভোরের দিকে সেখানে গিয়ে লোকজন দেখেন, প্রতিমার হাত-পা ভাঙা অবস্থায় পড়ে আছে। তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়। এরপর বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবদুল্লাহ আল মামুন, সহকারী পুলিশ সুপার (এএসপি) জুনায়েদ আলম সরকারসহ উপজেলা পূজা কমিটির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘আমরা কিছুটা আলামত পেয়েছি। তবে আরও নিশ্চিত হতে তদন্ত চলছে।’